News Flash

Image

নাগাল্যান্ডে ১৫,৮২৪ ভোটের ব্যবধানে বিজয়ী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও

কোহিমা, ২ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিজেপির জোটশরিক ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্রধান তথা মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিও। ১৫,৮২৪টি ভোটের পাশাপাশি ৯২.৮৭ শতাংশ-এর বিশাল ব্যবধানে উত্তর আঙ্গামি-২ বিধানসভা কেন্দ্রে জিতেছেন তিনি।

এই খবর লেখা পর্যন্ত ভোট গণনা চলছে। নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বহু হেভিওয়েট নেতা বিজয়ী হয়েছেন। তবে প্ৰধান আঞ্চলিক দল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) এবং কংগ্রেস বিধ্বস্ত হয়ে গেছে বিজেপি-এনডিপিপি ঝড়ে। রিওর দুর্দান্ত বিজয় ক্ষমতাসীন জোটের কাছে একটি বড় আশাব্যঞ্জক হিসেবে ধরা হচ্ছে। ভোটের ফলাফলে রাজ্য বিধানসভায় অনায়াসে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বিজেপি-এনডিপিপি জোট।

সরকারিভাবে ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বলেন, তার দলের কাছে এই বিজয় নিশ্চিত ছিল। রাজ্যবাসী স্বস্তি পেতে তাঁর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় স্বাগত জানিয়েছেন। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বলেন, সাম্প্রতিক বছরগুলিতে নাগাল্যান্ড বিদ্রোহী কার্যকলাপ এবং অর্থনৈতিক সমস্যা সহ বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কেন্দ্রে মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের বদৌলতে বহ সমস্যা সমাধান হয়েছে এবং হচ্ছেও। এবারের বিপুল জয় রাজ্যের শাসন ব্যবস্থায় স্থিতিশীলতা ও ধারাবাহিকতা আনবে বলে আশা ব্যক্ত করেছেন নেইফিউ।
পোড় খাওয়া বরিষ্ঠ রাজনীতিবিদ নেইফিউ রিও ১৯৮৯ সাল থেকে উত্তরাঞ্চল আঙ্গামী-২ আসনে অপ্রতিরোধ্য হিসেবে অবতীৰ্ণ হয়েছেন। ২০১৪ সাল পর্যন্ত তিন মেয়াদে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে চলে গিয়েছিলেন রিও। পরে প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছায় এবং বিজেপির সঙ্গে জোট গঠন করে ২০১৮ সালে রাজ্য রাজনীতিতে চলে আসেন এবং এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক নির্বাচিত হয়ে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসেন নেইফিউ।

উল্লেখ্য, ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বিজেপি ২০টি আসনে এবং জোটশরিক এনডিপিপি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে জাতীয় এবং আঞ্চলিক মোট ১২টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।

Releated Posts

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026

‘এক দাদা আমাকে চাইনিজ বলেছিলেন’: ভাইরাল ‘আমি ভারতীয়’ ভিডিওর নেপথ্যের কথা জানাল অরুণাচলের খুদে

ইটানগর, ২২ আগস্ট (আইএএনএস): ‘চাইনিজ’ বলে সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে ‘আমি ভারতীয়’ বলে নিজের পরিচয় তুলে ধরা অরুণাচল…

ByByNews Desk Aug 22, 2026

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top