News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আপডেট : ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতায় পৌছাল বিজেপি, ৩২ টি আসনে এগিয়ে পদ্ম শিবির
Image

আপডেট : ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতায় পৌছাল বিজেপি, ৩২ টি আসনে এগিয়ে পদ্ম শিবির

আগরতলা, ২ মার্চ : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় পৌছাল বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে গেছে পদ্ম শিবির। অবশ্য তিপরা মথা এবং বাম-কংগ্রেসের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 

এখন পর্যন্ত গণনায় বিজেপি ৩২, তিপরা মথা ১২টি এবং বামফ্রন্ট ৯ ও কংগ্রেস ৫ টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্য ২টি আসনে এগিয়ে গেছে। হেভিওয়েট প্রার্থীর মধ্যে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এগিয়ে রয়েছে। কিন্তু, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বনমালিপুর আসনে পিছিয়ে রয়েছেন।   

প্রসঙ্গত, ত্রিপুরায় আজ সকালেই বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্র এবং রাজ্যের নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং-কে সাথে নিয়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন টাউন বড়দোয়ালি কেন্দ্রে প্রার্থী মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। মোহনপুরে বিজেপি প্রার্থী শিক্ষামন্ত্রী রতন লাল নাথও সকালেই মন্দিরে পূজা দিয়েছেন। 

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top