News Flash

  • Home
  • দেশ
  • ভয়াবহ আগুন দিল্লিতে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল
Image

ভয়াবহ আগুন দিল্লিতে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : ভয়াবহ আগুন লাগল দিল্লির একটি বহুতলে। আর তার জেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওই বহুতল।

পুলিশ ও দমকল সূত্রে খবর, বুধবার দিল্লির রোশনারা রোডে একটি চার তলা বাড়িতে আগুন লেগে যায়। ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তার পর তাঁরা দমকলে খবর দেন। সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগে ওই বহুতলে।

পুলিশ সূত্রে খবর, ওই বহুতলটিতে একটি লজিস্টিক সংস্থার কাজকর্ম হত। যে সময় আগুন লাগে, সেই সময় বহুতলটিতে কেউ ছিলেন না। স্থানীয়রা প্রথমে কালো ধোঁয়া দেখতে পান। তার পরই মুহূর্তেই বহুতলের ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসতে শুরু করে। সেই আগুন ধীরে ধীরে গোটা বাড়িটিকে গ্রাস করে নেয়। ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল যখন আগুন নেভানোর কাজ করছিল সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। পাঁচ সেকেন্ডের মধ্যে গোটা বহুতলটি মাটিতে মিশে যায়।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top