News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রামে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ধৃত মহিলা সহ ছয় জন
Image

ঝাড়গ্রামে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ধৃত মহিলা সহ ছয় জন

ঝাড়গ্রাম, ১ মার্চ ( হি. স.) : আটক করা গরু গুলিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এক মহিলা সহ ছয় জনকে গ্রেফতার করল। এই ঘটনা লালগড় থানা এলাকার। পুলিশ জানিয়েছে ধৃতেরা হল লালগড় থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা শেক আজাহার উদ্দিন,সেখাবত খান,সাহিল খান,মিঠুন দাস,অর্জুন গড়াই ও মামনি বিবি। এদের এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক মামনি বিবিকে ১৪ দিন জেলা হেফাজত এবং বাকিদের তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, সোমবার রাতে বিনপুর হাট থেকে গরু কিনে তা চন্দ্রকোনা রোড হাটে নিয়ে যাওয়ার সময় বৈধ কাগজ না থাকার অভিযোগে পুলিশ দুটি পিকআপ ভ্যান সহ তিন জনকে গ্রেফতার করেছিল।পাশাপাশি ৪৬টি গরু আটক করেছিল। আর এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে লালগড় থানার নছিপুর ক্যাম্পে আশেপাশের গ্রামের লোকজন জড় হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি ছিল তাদের বৈধ কাগজ থাকা সত্ত্বেও তাদের গরু গুলিকে এবং গাড়ি আটক করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ক্যাম্পের সামনে তারা দীর্ঘক্ষন জমায়েত হয়ে থাকেন।অন্যদিকে পুলিশ জানিয়েছে অভিযুক্তরা পুলিশের উপর আক্রমণ করে গরু গুলিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই ঘটনায় ছয় জন গ্রেফতার হয়েছে।

এই বিষয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ বলেন ” পুলিশের কাজে বাধা দেওয়া,পুলিশের উপর আক্রমণ এবং গরু গুলিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এর জন্য এক মহিলা সহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। “

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top