News Flash

  • Home
  • খেলা
  • বিশাল, কৌশলের হাত ধরে সিনিয়র ক্রিকেটের ফাইনালে সদর
Image

বিশাল, কৌশলের হাত ধরে সিনিয়র ক্রিকেটের ফাইনালে সদর

সোনামুড়া-‌২২৫/‌৬
সদর-‌ ২২৬/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী মহকুমা। এবছর রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের ফাইনালে উদয়পুর মহকুমার বিরুদ্ধে খেলবে শক্তিশালী সদর মহকুমা। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে ২ ফেব্রুয়ারি হবে রাজ্য সেরা হওয়ার ম্যাচ। মঙ্গলবার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আসরের প্রথম সেমিফাইনালে সদর মহকুমা ৭ উইকেটে পরাজিত করে সোনামুড়া মহকুমাকে। সদরের পক্ষে বিশাল ঘোষ শতরান করেন। ঘন কুয়াশার জন্য এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৪০ শে। সকালে টসে জয়লাভ করে সদরের অধিনায়ক বিশাল ঘোষ সোনামুড়া মহকুমাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। দিনের প্রথম ওভার থেকেই মারমুখি ব্যাট করে সোনামুড়ার ব্যাটসম্যান-‌রা বুঝিয়ে দেন বড় স্কোর গড়া লক্ষ্য। শেষ পর্যন্ত ২২৫ রান করে ৬ উইকেট হারিয়ে। ৫ নম্বরে ব্যাট করতে নেমে অরিন্দম বর্মণ কার্যত মাঠে ঝড় তুলেন। অরিন্দম ৪১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন। এছাড়া দলের পক্ষে রূবেল হুসেন ৬১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, দেবরাজ দে ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪,বচ্চন দাস ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, অনিরুদ্ধ সাহা ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং প্রণব দাস ১৬ বল খেলে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। সদরের পক্ষে রজত দে (‌২/‌৪৩) সফল বোলার।‌ জবাবে খেলতে নেমে শুরুতেই সম্রাট সিনহা (‌৬) এবং নিরুপম সেন চৌধুরিকে (‌৭) হারানোর পর সদরের হয়ে রুখে দাড়ান বিশাল ঘোষ এবং কৌশল আচার্য। ‘‌বুড়ো ঘোড়া’ আখ্যা দিয়ে এবছরও ত্রিপুরা দলে রাখা হয়নি কৌশলকে। গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলে কৌশল কার্যত নির্বাচকদের মুখে ঝামা ঘষে দেন। তৃতীয় উইকেটে বিশাল এবং কৌশল ৮৪ বল খেলে ১৪১ রান যোগ করে সদরকে ফাইনালে নিয়ে যাওয়ার পথ পরিস্কার করে দেন। অর্ধশতরানের পর কৌশল আরও মারমুখি হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত ‌‌‌৫০ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯ রান করে আউট হয়েছেন কৌশল। দলীয় ২০৩ রানের মাথায় বাউন্ডারি মেরে শতরান পূরণ করেন বিশাল। শতরান করতে ৭৪ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির মারেন। শেষ পর্যন্ত ২৮.‌২ ওভারে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিশাল ৭৭ বল খেলে ১৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৫ রানে এবং রজত দে ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top