News Flash

Image

অসম থেকে পলাতক করিমগঞ্জের দুই মাদক পাচারকারী গ্রেফতার মিজোরামে

আইজল, ৩১ জানুয়ারি (হি.স.) : অসম থেকে পলাতক মোস্ট ওয়ান্টেড দুই মাদক পাচারকারীক মিজোরামে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের যথাক্রমে করিমগঞ্জ জেলার কেউটি গ্রামের বাসিন্দা জনৈক খিরু উদ্দিনের ২৯ বছরের ছেলে সাজিদ আহমেদ এবং কাসিম আলির বছর ৩৭-এর ছেলে আবদুল মতিন বলে পরিচয় পাওয়া গেছে। উভয়কে আজ মঙ্গলবার মিজোরামের লুংলেই জেলার সেরকাউন থেকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসমের কাছাড় জেলান্তর্গত ধলাই থানায় এনডিপিএস-এর ২২ (সি)/২৯ ধারায় সাজিদ আহমেদ এবং আবদুল মতিনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত রয়েছে।

জানা গেছে, অসমের ধলাই থানা থেকে পুলিশের দল গ্রেফতারকৃত মোস্ট ওয়ান্টেড দুই মাদক পাচারকারীকে হেফাজতে নিতে আসছে।

প্রসঙ্গক্রমে সূত্রটি আরও জানিয়েছে, গত ২৯ জানুয়ারি মিজোরাম পুলিশ মাদক চোরাচালানের অভিযোগে হ্লিমেনের লালসাভুঙ্গা পার্ক থেকে দুজনকে গ্রেফতার করেছিল। সেদিন যাদের গ্রেফতার করা হয়েছিল তারা অসমের চুন্নেঙ্গির হালাম এবং মেঘালয়ের হেনরি রংলং। গোপন এক তথ্যের ভিত্তিতে সিআইডি (এসবি)-র অভিযানকারী দল চুন্নেঙ্গির হালামের হেফাজত থেকে ৩.১৭১ কেজি গাঁজা উদ্ধার করেছিল।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top