News Flash

Image

মেঘালয় বিধানসভা ভোটের আগে ৭০০ জনের বেশি এনপিপি-কর্মীর বিজেপিতে যোগদান

শিলং, ৩১ জানুয়ারি (হি.স.) : মেঘালয় বিধানসভা ভোটের আগে ৭০০ জনের বেশি ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেছেন।

এদিকে, রাজ্যের রানিকর থেকে নির্বাচিত পাঁচবারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার এনপিপি নেতা মার্টিন এম ড্যাংগোও বিজেপিতে যোগ দিতে দু পা এগিয়ে রেখেছেন। হিন্দুস্থান সমাচার-কে ড্যাংগো বলেছেন, তিনি বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইতিমধ্যে তাঁর নিজের (এনপিপি) অনুগামীদের মতামত নিয়ে বিজেপির প্রদেশ নেতৃবর্গকে তাঁর সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েও দিয়েছেন। এখন বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা করছেন। প্রাক্তন বিধায়ক ড্যাংগো বলেন, কংগ্রেস, টিএমসি এবং অন্যরাও তাঁর কাছে গিয়েছিলেন।

ড্যাংগো বলেন, অতি সম্প্রতি শিলং ক্লাবে আয়োজিত এক বৈঠকে তাঁকে তাঁর সমর্থক এবং নেতারা (এনপিপি দলের) এনপিপি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেছিলেন। তিনি বলেন, ২০১৮ সালে তিনি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার জন্য মোটেও অনুশোচনা করেননি৷ কারণ লক্ষ্য ছিল, তাঁর এলাকাকে সিভিল সাবডিভিশনে উন্নীত করা, যা তিনি তাঁর পদত্যাগের মাধ্যমে অর্জন করেছেন৷

এদিকে গতকাল শিলঙের বিভার রোডে দলের প্রদেশ কার্যালয়ে বিজেপি নেতারা কয়েকশো এনপিপি-কর্মীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দলের সদস্য করেছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top