News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রপতির অভিভাষণকে স্বাগত জানালেন অধীর, তবুও বললেন বেকারত্ব নিয়ে কিছু ছিল না
Image

রাষ্ট্রপতির অভিভাষণকে স্বাগত জানালেন অধীর, তবুও বললেন বেকারত্ব নিয়ে কিছু ছিল না

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবুও বললেন, বেকারত্ব নিয়ে কিছুই ছিল না অভিভাষণে। মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “সরকারের বিরুদ্ধে অনেক ইস্যু রয়েছে। আমরা একের পর এক এই বিষয়গুলি সংসদে উত্থাপন করব। রাষ্ট্রপতির ভাষণে বেকারত্ব নিয়ে কিছু ছিল না। আমরা এবং নাগরিকরা শুধু সরকারের ব্যর্থতা দেখতে পাচ্ছি। তাঁরা শুধু বলে, কিন্তু করে না।”

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আরও বলেছেন, “রাষ্ট্রপতির ভাষণ আসলে সরকার কী চায় এবং কী করে তা পুনর্ব্যক্ত করে ৷ স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি সরকারের বক্তব্য উপস্থাপন করেন। তারপরও আমরা রাষ্ট্রপতির ভাষণকে সম্মান করি। সদনে যখন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হবে, তখন আমরা আমাদের মতামত তুলে ধরব।”

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top