News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের মাড়ুগাঁও-তিলভূম শিববা‌ড়ি‌তে ষোলো প্রহরব্যাপী হ‌রিনাম সংকীর্তনের প্রস্তু‌তি তুঙ্গে
Image

করিমগঞ্জের মাড়ুগাঁও-তিলভূম শিববা‌ড়ি‌তে ষোলো প্রহরব্যাপী হ‌রিনাম সংকীর্তনের প্রস্তু‌তি তুঙ্গে

পাথারকান্দি (অসম), ৩০ জানুয়ারি (হি.স.) : গত পঁচিশ বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের মাড়ুগাঁও-তিলভূম শিববা‌ড়ি‌তে অনুষ্ঠিত হ‌তে যা‌চ্ছে হ‌রিনাম মহাসংকীর্তন। আগামী ২ ফেব্রুয়া‌রি বৃহস্পতিবার শুভ অধিবা‌সের ম‌ধ্য দি‌য়ে এই মহায‌জ্ঞের শুভারম্ভ হবে। চল‌বে আগা‌মী র‌বিবার ৫ ফেব্রুয়া‌রি মধ্যাহ্ন পর্যন্ত।

এ ব্যাপারে আ‌য়োজক ক‌মি‌টির জনৈক পদাধিকারী সজল নাথ জানান, এলাকার ভক্তপ্রাণ সনাত‌নী জনগ‌ণের স‌ক্রিয় সহ‌যো‌গিতায় এখা‌নে বিগত ২৫ বছর ধ‌রে হ‌রিনাম সংকীর্তন অনুষ্ঠিত হ‌য়ে আস‌ছে। এবার এই সংকীর্তন ২৬ বছর পূর্ণ কর‌বে। মহাপ্রভুর কৃপায় এটা অত্য‌ন্ত গৌর‌বের বিষয়। তিনি জানান, এবার আগরতলা থে‌কে মদন‌গোপাল সম্প্রদায়, ‌শিলচর থে‌কে শ্রীকৃষ্ণসুদামা সম্প্রদায়, ক‌রিমগঞ্জ থে‌কে কৃষ্ণকানাই সম্প্রদায়, পাথিনি থে‌কে রাধাগো‌বিন্দ সম্প্রদায়, মাড়ুগাঁওয়ের নিত্যাদনন্দ সম্প্রদায় অংশগ্রহণ ক‌রে কীর্তন প‌রি‌বেশন কর‌বে।

আগামী বৃহস্পতিবার রা‌তে শুভ অধিবা‌সের মাধ্যামে শুরু হ‌বে মহাসংকীর্তনের। পরেরদিন শুক্র ও শ‌নিবার দিবারাত্রি কীর্তন চল‌বে। স‌ঙ্গে থাক‌বে মহাপ্রসাদ বিতরণ পর্বও। এ উপল‌ক্ষ্যে প্রতি বছ‌রের মতো এবারও এখা‌নে মেলা বস‌বে।

র‌বিবার দ‌ধিভাণ্ড ভঞ্জন সহ নগরপ‌রিক্রমা ও মহান্ত বিদা‌য়ের ম‌ধ্যে দি‌য়ে মহ‌তি এই অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘট‌বে। এতে এলাকার সনাতনী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা ও উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন কীর্তন ক‌মি‌টির কর্মকর্তারা।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top