News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁকুড়ায় হাতির হামলায় মৃত্যু ব্যক্তির, গুরুতর জখম আরও এক
Image

বাঁকুড়ায় হাতির হামলায় মৃত্যু ব্যক্তির, গুরুতর জখম আরও এক

বাঁকুড়া, ৩০ জানুয়রি (হি. স.) : বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের রাঙাকুল জঙ্গলেহাতির হামলায় প্রাণ গেল এক ব্যক্তির। দাঁতালের দলকে তাড়াতে গিয়েই মৃত্যু হল হুলা পার্টির ওই সদস্যের। সোমবার সকালে এই ঘটনায় গুরুতর জখম আরও একজন।

বনদফতর সূত্রে খবর, সোনামুখী রেঞ্জের পাটসোল জঙ্গলে ৬টি, পাথরার জঙ্গলে ৭ টি ও ইন্দকাটার জঙ্গলে ১ টি মিলিয়ে মোট ১৪ টি হাতি রয়েছে। হুলা পার্টির অনিচ্ছা সত্ত্বেও সোমবার সকালে হাতিগুলিকে একত্রিত করে সেগুলিকে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বন দফতর।

জানা গিয়েছে, হাতিগুলিকে যখন একত্রিত করার চেষ্টা চালাচ্ছিল হুলা পার্টি, সেই সময় রাঙাকুলের জঙ্গলের কাছে চারটি হাতি পাল্টা তাড়া করতে শুরু করে হুলা পার্টির সদস্যদের। তখনই ঘটে অঘটন। এই সময় হুলা ছুড়েও হাতিগুলির গতিরোধ করা যায়নি। পরে ওই চারটি হাতির হানাতেই মৃত্যু হয় গুরুদাস মুর্মু নামের হুলা পার্টির এক সদস্যর। আহত হন মৃতের পরিবারেরই অপর সদস্য মনীন্দ্র মুর্মু। উভয়েরই বাড়ি বাঁকুড়ার রানিবাঁধ থানার চালথা গ্রামে। আহত মণীন্দ্র মুর্মুকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ও আহত ব্যক্তিকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বনদফতর।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top