News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝটিকা সফরে ফের রাজ্যে এলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত
Image

ঝটিকা সফরে ফের রাজ্যে এলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত

কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.): ঝটিকা সফরে সোমবার ফের কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) –এর সরসঙ্ঘচালক মোহন রাও ভাগবত প্রয়াত বনবাসী কল্যাণ আশ্রম ও একল বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মদন লাল আগরওয়ালের জন্মশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে কয়েক ঘন্টার ঝটিকা সফরে আসছেন তিনি।

এদিনের অনুষ্ঠানের জন্য গুয়াহাটি থেকে নাগপুরে যাওয়ার পথে কলকাতায় কয়েক ঘন্টার যাত্রা বিরতি করবেন সরসঙ্ঘচালক মোহন রাও ভাগবত । দুপুরে গুয়াহাটি থেকে দমদম বিমানবন্দরে নেমে প্রয়াত বনবাসী কল্যাণ আশ্রম ও একল বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মদন লাল আগরওয়ালের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যাবেন। বালিগঞ্জের গুরুসদয় দত্ত রোডে ইসকন সভাগৃহে ওই স্মরণসভার আয়োজন করা হয়েছে। এদিন তাঁর সঙ্ঘের রাজ্য সদর দফতর কেশব ভবনেও যাওয়ার কথা আছে। আজ রাতের বিমানে নাগপুরে ফিরে যাবেন তিনি।

উল্লেখ্য, সাংগঠনিক বৈঠক ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানে যোগ দিতে গত ১৮ জানুয়ারি ছয়দিনের সফরে কলকাতায় এসেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সফরে হুগলিতে যাওয়ার পাশাপাশি কলকাতায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। পাশাপাশি সঙ্ঘের দক্ষিণ, রাঢ় ও উত্তরবঙ্গের পদাধিকারী ও প্রচারকদের সঙ্গে বৈঠক করেছিলেন। ২৩ জানুয়ারি শহিদ মিনারে নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে যোগ দেওয়ার পরে শহর ত্যাগ করেছিলেন। ফের সাতদিনের মধ্যে সরসঙ্ঘচালকের কলকাতায় আসা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। যদিও সঙ্ঘের দক্ষিণবঙ্গের এক পদাধিকারীর কথায়, ‘মোহন ভাগবতজির এবারের সফর নিতান্তই ব্যক্তিগত।’

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top