News Flash

  • Home
  • দেশ
  • জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ, তীব্রতা যথাক্রমে ৪.২ ও ৩.২
Image

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ, তীব্রতা যথাক্রমে ৪.২ ও ৩.২

আহমেদাবাদ, ৩০ জানুয়ারি (হি.স.): জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ জেলা। সোমবার প্রথমে সকাল ৫.১৮ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় কচ্ছ জেলায়, এরপর সকাল ৬.৩৮ মিনিট নাগাদ পুনরায় ভূমিকম্প অনুভূত হয় কচ্ছ জেলায়। ৬.৩৮ মিনিট নাগাদ অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল ৫.১৮ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় গুজরাটের কচ্ছ জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কচ্ছ জেলার খাভাদা গ্রাম থেকে ২৩ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। এরপর সকাল ৬.৩৮ মিনিট নাগাদ ৪.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়, দুধাই গ্রাম থেকে ১১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে। জোড়া ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top