News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিধানসভা নির্বাচন : ১৭টি আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, বামেদের সাথে জোট নিয়ে নয়া জট
Image

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন : ১৭টি আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, বামেদের সাথে জোট নিয়ে নয়া জট

আগরতলা, ২৮ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ১৭টি আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা দিয়েছে। তাতে, বামেদের সাথে জোট নিয়ে জট তৈরি হয়েছে। কারণ, বামেরা কংগ্রেসের জন্য ১৩ টি আসন ছেড়েছিল। এ-বিষয়ে বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর বলেন, আসন নিয়ে কংগ্রেসের সাথে আজ রাতে পুণরায় আলোচনা হবে। তাঁদের বিবেচনার জন্য আবেদন জানাবে বামফ্রন্ট। আগামীকাল দুপুরের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে।

আজ এআইসিসি সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরার প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। কংগ্রেসের ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানান, মোহনপুরে প্রশান্ত সেন চৌধুরী, বড়জলা শিষ্ট মোহন দাস, আগরতলা সুদীপ রায় বর্মণ, টাউন বড়দোয়ালি আশীষ কুমার সাহা, বনমালিপুর গোপাল রায়, মজলিশপুর কেশব সরকার, বাধারঘাট রাজ কুমার সরকার, সূর্যমনিনগর সুশান্ত চক্রবর্তী, চড়িলাম অশোক দেববর্মা, তেলিয়ামুড়া অশোক কুমার বৈদ্য, রাধাকিশোরপুর টিটন পাল, মাতাবাড়ি প্রণজিত রায়, কমলপুর রুবি গোপ, করমছড়া দিবা চন্দ্র রাঙ্খল, পাবিয়াছড়া সত্যবান দাস, কৈলাসহর বীরজিৎ সিনহা এবং ধর্মনগরে চয়ন ভট্টাচার্য প্রার্থী হয়েছেন।

কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর বলেন, বিজেপি-কে হারাতে সর্বোচ্চ আত্মত্যাগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। তাই, কৈলাসহরে সিপিএমের বর্তমান বিধায়ক মবস্বর আলীকে প্রার্থী না করে কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছি। তার পরিণাম সিপিএমের লোকসানের হবে, জেনেও ওই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। সেখানে কংগ্রেসের এই প্রার্থী তালিকা বিবেচনা প্রসূত হয়নি, ক্ষোভের সুরে মন্তব্য করেন তিনি।

তাঁর বক্তব্য, আজ আসন নিয়ে কংগ্রেসের সাথে পুণরায় বৈঠকে বসবে বামফ্রন্ট। তাঁদের বোঝানোর চেষ্টা করা হবে। এক্ষেত্রে আগামীকাল দুপুরের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আশা প্রকাশ করে বলেন তিনি।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top