News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমিত শাহ-কে চিঠি খাড়গের, ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি
Image

অমিত শাহ-কে চিঠি খাড়গের, ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ও আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অমিত শাহকে লেখা চিঠিতে মল্লিকার্জুন খাড়গে উল্লেখ করেছেন, আগামী দু”দিনে বিপুল সংখ্যক মানুষ ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি, তাছাড়া ৩০ জানুয়ারি শ্রীনগরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহু কংগ্রেস নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ওই অনুষ্ঠানে অংশ নেবেন, তাই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে কাশ্মীরে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক কংগ্রেস নেতা-কর্মী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রাহুল গান্ধীর নেতৃত্বে এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবারই ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তায় গলদের অভিযোগ এনেছিল কংগ্রেস। পাল্টা কংগ্রেসকে জবাব দিয়েছিল কাশ্মীর পুলিশ। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top