News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ বাজারে বিক্রির অভিযোগ
Image

জিবি হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ বাজারে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷  জিবি হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত সিরিজ স্যালাইনের পাইপ এবং অন্যান্য সামগ্রী ডাস্টবিন থেকে কুড়িয়ে অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করার মত চাঞ্চল্যকর ঘটনায় জনগণের রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ জিবি হাসপাতাল সহ রাজ্যের অন্যান্য হাসপাতাল গুলিতে রোগীদের জন্য ব্যবহৃত স্যালাইনের পাইপ , ইনজেকশনের সিরিঞ্জসহ অন্যান্য বর্জ্য পদার্থ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়৷ আর এটাই স্বাভাবিক বিষয়৷ কিন্তু জিবি হাসপাতাল সংলগ্ণ ডাস্টবিন থেকে ইনজেকশনের সিরিঞ্জ এবং সেলাইনের পাইপ তুলে নিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে রীতিমত  ভীতির সঞ্চার হয়েছে৷ এই কাজে জিবি হাসপাতালের এক ডোম সরাসরি জড়িত৷ এ সংক্রান্ত বিষয় জনসমক্ষে আসতেই জনগণের মধ্যে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্ম ঘটে চলেছে বলে ও জানা গেছে৷ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই৷ প্রশ্ণ দেখা দিয়েছে এসব বর্জ্য পদার্থ পুনরায় চিকিৎসা পরিষবার কাজে ব্যবহার করার জন্য কোন চক্র বাজারজাত করছে কিনা তা নিয়ে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ শুক্রবার তারই চিত্র ধরা পড়ল হাতেনাতে৷ অভিযুক্ত ডোমের  নাম প্রদীপ দাস৷সে জিবি হাসপাতালে ডুম হিসেবে কর্মরত৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top