News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে তিপ্রা মথার নির্বাচনী সভা অনুষ্ঠিত
Image

বক্সনগরে তিপ্রা মথার নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷  আগামী১৬ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচন৷ সেই নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী তিপরা মথা, তৃণমূল, সিপিএম বক্সনগর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক  কার্যকলাপ চালিয়ে যাচ্ছে৷  রাজনৈতিক দলের সঙ্গে আতাত গঠন করেনি  তিপরা মথা৷  একা নির্বাচনে লড়াই করবে তারা৷তারই  অঙ্গ হিসেবে  বক্সনগর টাউন হল মাঠে  মথার নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়৷ উক্ত জান সমাবেশে বক্তারা বলেন আপনারা রাজ্যের মসনদে ২৫ বছর বামফ্রন্ট ,তার আগে আরো দশ বছর এবং কংগ্রেসকে ক্ষমতায় দেখেছেন জনজাতি সংখ্যালঘু ওবিসি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া  জনগণ৷ কি করেছে ,কতটুকু উন্নয়ন করেছে৷ তার হিসাব  গণতান্ত্রিক উপায়ে আপনারাই শাসকদলের নিকট আপনারা সবাই চাইবেন৷ গ্রামপাহাড় আজ বড় অসহায়৷ জনজাতিদের আর্থিক সামাজিক কৃষি সংসৃকতি অনেক অংশে পিছিয়ে গেছে৷ বাম এবং বর্তমান বিজেপি জামানায় উপজাতিরা অসহায়৷ তাই  প্রদ্যুৎ কিশোর বর্মনের হাত ধরে তিপরা মথা দলের হাতকে মজবুত করে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিকে সামনে রেখে জনজাতি এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তীব্র থেকে তীব্রতার আন্দোলন করতে প্রস্তুত  দল৷ সাংবিধানিক উপায়েই তারা তাদের দাবি আদায় করতে বদ্ধপরিকর বলেও জানান৷ আবার  মথার সমস্ত অংশের জনগণদের নিয়ে টিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশন ঘোষণা করা হয় এদিন৷ আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন সুব্রত দেববর্মা ও আই টি এফ বক্সনগর ব্লক এবং এমডি সুন্দর আলী, এমডি শামসুল আলম, সিনিয়র লিডার আমিনুর  ইসলাম টিসিএফ এবং বক্সনগর এলাকার জনপ্রিয় নেতা আবু খায়ের ,৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top