News Flash

Image

বাধারঘাটে বিজেপির বাইক র্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷  বাধারঘাট বিধানসভা  এলাকায় বাধারঘাট মন্ডলের উদ্যোগে  এক বাইক র্যালি সংগঠিত করা হয়৷ রেলির অগ্রভাগের ছিলেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার এবং পশ্চিমবাংলার বিজেপির বিধায়িকা অগ্ণিমিত্রা পল৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারলেও বিভিন্ন বিধানসভা এলাকায় দলীয়ভাবে ভোট প্রচার শুরু হয়ে গেছে৷ শুক্রবার বাধারঘাট বিধানসভা এলাকায় ভাধারঘাট মন্ডলের পক্ষ থেকে এক বাইক সংগঠিত করা হয়৷ বাইকের রেলিটি ক্যাম্পের বাজার সর্বধর্ম মিশন এর মাঠ থেকে  শুরু হয়৷ রেলিটি বিধানসভায় এলাকার বিভিন্ন পদ পরিক্রমা করে৷  রেলিতে উপস্থিতি ছিলেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার, পশ্চিম বাংলার বিজেপি বিধায়াকা  অগ্ণিমিত্রা পল সহ অন্যান্যরা৷ রেলিতে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের বিধায়িকা অগ্ণিমিত্রা পল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচি কে সামনে তুলে ধরেই তারা এবারের নির্বাচনী প্রচারে যাচ্ছেন৷ পশ্চিমবঙ্গের বিধায়কা আরো বলেন, , বামফ্রন্টের দীর্ঘশ্বাসনের ত্রিপুরাকে অনেক পেছনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল৷ বিগত পাঁচ বছরে বিজেপির নেতৃত্বে রাজ্যকে উন্নয়নের শিকড়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ ধনী গরিব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সহ সকল ধর্ম বর্ণের মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে সবকা সাথ, সব বিকাশ, সবকা বিশ্বাস  অর্জনের চেষ্টা হচ্ছে৷৷ দেশ ও রাজ্য উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে৷ দেশের এবং রাজ্যের প্রতিটি জনগণ উন্নয়নের নিরিখেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের আরো ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ এলাকার বিধায়িকা মিমি মজুমদারও উন্নয়নের নিরিখেই রাজ্যের জনগণ পদ্মফুল চিহ্ণে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন৷

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top