নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ বাধারঘাট বিধানসভা এলাকায় বাধারঘাট মন্ডলের উদ্যোগে এক বাইক র্যালি সংগঠিত করা হয়৷ রেলির অগ্রভাগের ছিলেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার এবং পশ্চিমবাংলার বিজেপির বিধায়িকা অগ্ণিমিত্রা পল৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারলেও বিভিন্ন বিধানসভা এলাকায় দলীয়ভাবে ভোট প্রচার শুরু হয়ে গেছে৷ শুক্রবার বাধারঘাট বিধানসভা এলাকায় ভাধারঘাট মন্ডলের পক্ষ থেকে এক বাইক সংগঠিত করা হয়৷ বাইকের রেলিটি ক্যাম্পের বাজার সর্বধর্ম মিশন এর মাঠ থেকে শুরু হয়৷ রেলিটি বিধানসভায় এলাকার বিভিন্ন পদ পরিক্রমা করে৷ রেলিতে উপস্থিতি ছিলেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার, পশ্চিম বাংলার বিজেপি বিধায়াকা অগ্ণিমিত্রা পল সহ অন্যান্যরা৷ রেলিতে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের বিধায়িকা অগ্ণিমিত্রা পল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচি কে সামনে তুলে ধরেই তারা এবারের নির্বাচনী প্রচারে যাচ্ছেন৷ পশ্চিমবঙ্গের বিধায়কা আরো বলেন, , বামফ্রন্টের দীর্ঘশ্বাসনের ত্রিপুরাকে অনেক পেছনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল৷ বিগত পাঁচ বছরে বিজেপির নেতৃত্বে রাজ্যকে উন্নয়নের শিকড়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ ধনী গরিব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সহ সকল ধর্ম বর্ণের মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে সবকা সাথ, সব বিকাশ, সবকা বিশ্বাস অর্জনের চেষ্টা হচ্ছে৷৷ দেশ ও রাজ্য উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে৷ দেশের এবং রাজ্যের প্রতিটি জনগণ উন্নয়নের নিরিখেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের আরো ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ এলাকার বিধায়িকা মিমি মজুমদারও উন্নয়নের নিরিখেই রাজ্যের জনগণ পদ্মফুল চিহ্ণে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন৷

বাধারঘাটে বিজেপির বাইক র্যালী অনুষ্ঠিত
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















