News Flash

  • Home
  • বিদেশ
  • সোমালিয়ায় হানা আমেরিকা সেনার স্পেশাল ফোর্সের, আইএস কমান্ডার বিলাল আল-সুদানি নিহত
Image

সোমালিয়ায় হানা আমেরিকা সেনার স্পেশাল ফোর্সের, আইএস কমান্ডার বিলাল আল-সুদানি নিহত

ওয়াশিংটন, ২৭ জানুয়ারি (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে সোমালিয়ার উত্তরাঞ্চলে আইএস-এর এক কুখ্যাত নেতাকে হত্যা করেছে। এই অভিযানে আইএস-এর আরও ১০ জন জঙ্গি মারা পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর সোমালিয়ার পাহাড়ি অঞ্চলে গুলি বিনিময়ের সময়ে আইএস-এর স্থানীয় আঞ্চলিক নেতা বিলাল আল-সুদানি নিহত হয়।

আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘‘প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ২৫ জানুয়ারি (বুধবার) উত্তর সোমালিয়ায় আইএস-এর গোপন ডেরায় অভিযান চালিয়েছিল স্পেশাল ফোর্স। সেই অভিযানেই বিলাল এবং তাঁর সঙ্গীরা নিহত হয়েছেন।’’ আমেরিকা সেনার জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল মার্ক মিলেরির দাবি, বিলালের মৃত্যুতে আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় বড় ধাক্কা খাবে আইএস।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top