News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়াকে হারিয়ে শেষ চারের আশা জিয়ে রাখলো কৈলাশহর
Image

বিলোনিয়াকে হারিয়ে শেষ চারের আশা জিয়ে রাখলো কৈলাশহর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। বিলোনিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ালো কৈলাশহর। টিসিএ আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটে এলিট গ্রুপের বি-বিভাগে কৈলাসহর ১৬৯ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে। যদিও এই বিভাগ থেকে উদয়পুর ইতিমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করে নিয়েছে। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বুধবারের ম্যাচে টস জিতে বিলোনিয়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে কৈলাশহর নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোঃ ইসতেহার এর ৬৭ রান, দেবপ্রসাদ সিংহের ৫৭ রান এবং মোঃ আল বাহারের অপরাজিত ৩৬ রান উল্লেখযোগ্য। বিলোনিয়ার অর্ঘ্য ধর দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া ২৭ ওভার ৫ বল খেলে ৮৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। কৈলাশহরের অভিজিৎ ১৯ রানে চারটি এবং অভীক পাল কুড়ি রানে তিনটি উইকেট তুলে নিতেই বিলোনীয়ার ব্যাটিং সাইড অনেকটা থেমে যায়। বিজয়ী দলের অভীক পাল প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top