News Flash

  • Home
  • খেলা
  • ‌জাতীয় মার্শাল আর্টে রেকর্ড পদক ত্রিপুরার
Image

‌জাতীয় মার্শাল আর্টে রেকর্ড পদক ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দুরন্ত সাফল্য।  গুয়াহাটিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায়। আসরে ৪০ টি স্বর্ণ পদক সহ ৭০ পদক পায় ত্রিপুরা। ২১-‌২৩ জানুয়ারি হয় আসর। প্রতিযোগিতায়  কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, নাগাল্যান্ড,  মেঘালয়, মনিপুর সহ বিভিন্ন রাজ্য থেকে এই প্রতিযোগিতায়  প্রচুর সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। মার্শাল আর্টের চারটে  ইভেন্টে  ত্রিপুরা থেকে ৫৮ জন ত্রিপুরা থেকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থান দখল করে। ত্রিপুরা সর্বমোট ৪০ টা গোল্ড, ১৮ টা সিলভার এবং ১২ টা ব্রোঞ্জ পদক লাভ করে। এই প্রতিযোগিতায় ত্রিপুরা টিম এর দায়িত্বে ছিলেন রাজেশ দেববর্মা। তিনি রাজ্যদলের খেলোয়াড়দের সাফল্যে খুশি। আজ সকালে রাজ্যদল শহরে ফিরছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top