ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দুরন্ত বোলিং। বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে ত্রিপুরা দলের অধিনায়ক দীপঙ্কর ভাটনাগরের ছোট ভাই অনস ভাটনাগরের। আর অনসের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাৎ জুয়েলস কোচিং সেন্টার। সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। টানা ৪ ম্যাচে জয় পেয়ে গ্রুপের শীর্ষে এন এস আর সি সি। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে বুধবার অনসের দাপটে এন এস আর সি সি ৮ উইকেটে পরাজিত করে জুয়েলসকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে এন এস আর সি সি-র বোলারদের দাপটে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় জুয়েলস। দলের পক্ষে একমাত্র লড়াই করে দলনায়ক অনিকেত দে। জুয়েলসের অধিনায়কটি ৬৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করে। এন এস আর সি সি-র পক্ষে প্রাক্তন ত্রিপুরা দলের ক্রিকেটার দীপক ভাটনাগরের ছোট ছেলে অনস (৩/২) এবং অঙ্কুর রায় ভৌমিক (২/৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে এন এস আর সি সি ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার অদ্রিত লোধ ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং শঙ্খনীল সেনগুপ্ত ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে অনস ভাটনাগর।

টানা ৪ ম্যাচ জিতে সুপার ফোরের লক্ষ্যে এগিয়ে এন এস আর সি সি
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















