News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ২য় জয় এগিয়ে চলো’র
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ২য় জয় এগিয়ে চলো’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দ্বিতীয় জয় পেলো এগিয়ে চলো সঙ্ঘ। কার্যত বিনা লড়াইয়েই ৯ উইকেটে পরাজিত করলো কর্ণেল ক্রিকেট কোচিং সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে একতরফা খেলে জয় ছিনিয়ে নেয় এগিয়ে চলো। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অনিরুদ্ধ বনিক (‌৩/‌৪),‌অমিত সরকার (‌৩/‌৮) এবং রাজদ্বীপ সিনহার (‌২/‌৫) দুরন্ত বোলিংয়ে মাত্র ২২ রানে গুটিয়ে যায় দুর্বল কর্ণেল সি সি সি। দলের কোনও ক্রিকেটার ওই ত্রয়ীর বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেআরমান আক্তার। জবাবে খেলতে নেমে এগিয়ে চলো ১৩ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার রাজা রায় ৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে অপরাজিত থেকে যায়। দলীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে কোচ দেবজিৎ দত্ত। ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top