News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেবে মহিলারাই : মুখ্যমন্ত্রী
Image

নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেবে মহিলারাই : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷  এই রাজ্যে ফের কংগ্রেস ও সিপিএমের মধ্যে নতুন করে প্রেমের উদয় ঘটেছে৷ মঙ্গলবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে  ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা মন্ডলের উদ্যোগে মহিলা মোর্চার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ ফের কংগ্রেস ও সিপিএমের মধ্যে নতুন করে প্রেমের উদয় ঘটেছে৷ তারা প্রচার চালাচ্ছে রাজ্যে কোন  গণতন্ত্র নেই বলে৷ কিন্তু গণতন্ত্র রাজ্যে আছে বলেই এই দলগুলি প্রকাশ্যে তাদের মিতালী চালিয়ে যেতে পারছে৷  এতকাল লুকিয়ে প্রেম করেছিল দুটি দল৷ এবার নির্বাচনের আগে তা প্রকাশ্যে এসেছে৷ খুন, সন্ত্রাসের দলকে রাজ্যের মানুষ দেখেছে৷  রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের মূর্তি ভাঙ্গার সংসৃকতি তাদের আমলে হয়েছে৷  রাজ্যে ফের পুরনো কায়দায় খুন, সন্ত্রাসের সংসৃকতিকে ফিরিয়ে আনতে চাইছে সিপিএম ও কংগ্রেস৷ মঙ্গলবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে  ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা মন্ডলের উদ্যোগে মহিলা মোর্চার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ ত্রিপুরার নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেবে মহিলারাই৷ এদিন এই জনসভা সেই বিজয় উৎসবের বার্তা দিচ্ছে৷ আরো  অধিক আসন নিয়ে ত্রিপুরায় বিজেপি ক্ষমতাসীন হবে৷ একথা বলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী তথা সংসদ অগ্ণিমিত্রা পাল৷ এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা, মেয়র দীপক মজুমদার , মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top