News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনমালীপুর মন্ডলের এস সি মোর্চার সভাপতি গুরুতর আহত দুসৃকতিদের হামলায়
Image

বনমালীপুর মন্ডলের এস সি মোর্চার সভাপতি গুরুতর আহত দুসৃকতিদের হামলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷  মঙ্গলবার প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দুষৃকতীদের আক্রমণে গুরুতর আহত ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাস৷  গুরুতর আহত কার্যকর্তাকে জিবি দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্ব৷ মঙ্গলবার সকালে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রে৷ এদিন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাস প্রাতঃ ভ্রমণে বের হয়৷ অভিযোগ এরপর সাত সকালে তাঁর উপর আক্রমণ চালায় দুষৃকতীরা৷ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাসকে৷ তাঁর মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে৷ দুষৃকতীদের আক্রমণে গুরুতর আহত হয় সুমন দাস৷ তাঁকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে৷ খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব৷ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন চিকিৎসকদের কাছে থেকে৷ কথা বলেন পরিবারের সদস্য এবং দলীয় কার্যকর্তাদের সঙ্গে৷ পরে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাসের উপর দুসৃকতীদের আক্রমণের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন জনগণের আস্থা হারিয়ে, চরম হতাশাগ্রস্ত কমিউনিস্ট ও কংগ্রেস আশ্রিত সন্ত্রাসীরা বনমালিপুর মন্ডলের তপশিলি জাতি মোর্চার সভাপতি সুমন দাসের উপর প্রাণঘাতী হামলা চালায়৷ ক্ষমতালোভে স্বজন খুনের অভিযুক্তরা, সন্ত্রাস যাদের মজ্জাগত, গণতন্ত্র ভুলুন্ঠনকারীদের, ত্রিপুরার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যোগ্য জবাব দেবেন ন এদিকে ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ গুরুতর আহত সুমন দাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি৷ নিউরো সার্জেনের সঙ্গে কথা বলেন৷ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷ মারাত্মক ভাবে আহত সুমন দাস৷ অত্যন্ত ভাল কার্যকর্তা৷ কংগ্রেস আশ্রিত দুষৃকতীরা তাঁর উপর আক্রমণ করেছে বলে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী৷ গুরুতর আহত ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাসকে দেখতে জিবি হাসপাতালে যান বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব৷ এই ঘটনায় চারজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ নির্বাচন আসবে , নির্বাচন আবার চলেও যাবে৷ কমিউনিস্টের ২৫ বছরের শাসনে রাজ্যের   মানুষ সন্ত্রাস দেখেছে৷ আর কংগ্রেস মানে গুন্ডারাজ৷ সারা ভারতবর্ষে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই৷ রাজ্যে কিছু উগ্রনেতা মিলে সিপিএমের সঙ্গে আঁতাত করে তাদের সুবিধা ভোগ করার জন্য মিলেছেন৷ রাজ্যের মানুষ তাদের ইতিহাস জানে৷ জোট আমলে নারকীয় সন্ত্রাস চালিয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় ছিল তারা৷ তার কালো ছায়া এদিন  শহরের বুকে প্রতিফলিত হয়েছে৷ মঙ্গলবার দুসৃকতীদের হাতে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাসকে দেখতে গিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top