News Flash

  • Home
  • খেলা
  •  রাজ্য সিনিয়র ক্রিকেটে উদয়পুরের জয় অব্যাহত
Image

 রাজ্য সিনিয়র ক্রিকেটে উদয়পুরের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। আবারও সহজ জয়। এবার সোনামুড়া মহকুমার বিরুদ্ধে। ১০ উইকেটে জয় পেলো উদয়পুর মহকুমা। ত্রিপুরা জুনিয়র দলের ক্রিকেটার রিয়াজ উদ্দিনের বিধ্বংসী বোলিংয়ে। মহকুমার কলেজ স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ম্যাচটি। উদয়পুর মহকুমার বোলারদের দাপটে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি সোনামুড়া মহকুমার ব্যাটসম্যান-‌রা। এদিন প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সোনামুড়া মহকুমা মাত্র ৪৮ রান করতে সক্ষম হয় ২৫ ওভারে। দলের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে দেবরাজ দে যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে সোনামুড়ার স্কোর ২৫ রানের গন্ডি পার হতো কীনা তা নিয়ে ছিলো যথেষ্ট সন্দেহ। দেবরাজ ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। অতিরিক্ত খাতে দল পায় ১০ রান। উদয়পুর মহকুমার পক্ষে রিয়াজ উদ্দিন (‌৫/‌১২) এবং দেবব্রত পাল (‌৩/‌১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে উদয়পুর মহকুমা ১১.‌৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সম্রাট সূত্রধর ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রানে এবং আরমান হুসেন ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান। দুই ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করে কার্যত সেমিফাইনালে পৌঁছে গেলো উদয়পুর মহকুমা। ‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top