ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। আবারও সহজ জয়। এবার সোনামুড়া মহকুমার বিরুদ্ধে। ১০ উইকেটে জয় পেলো উদয়পুর মহকুমা। ত্রিপুরা জুনিয়র দলের ক্রিকেটার রিয়াজ উদ্দিনের বিধ্বংসী বোলিংয়ে। মহকুমার কলেজ স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ম্যাচটি। উদয়পুর মহকুমার বোলারদের দাপটে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি সোনামুড়া মহকুমার ব্যাটসম্যান-রা। এদিন প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সোনামুড়া মহকুমা মাত্র ৪৮ রান করতে সক্ষম হয় ২৫ ওভারে। দলের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে দেবরাজ দে যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে সোনামুড়ার স্কোর ২৫ রানের গন্ডি পার হতো কীনা তা নিয়ে ছিলো যথেষ্ট সন্দেহ। দেবরাজ ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। অতিরিক্ত খাতে দল পায় ১০ রান। উদয়পুর মহকুমার পক্ষে রিয়াজ উদ্দিন (৫/১২) এবং দেবব্রত পাল (৩/১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে উদয়পুর মহকুমা ১১.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সম্রাট সূত্রধর ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রানে এবং আরমান হুসেন ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান। দুই ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করে কার্যত সেমিফাইনালে পৌঁছে গেলো উদয়পুর মহকুমা।

রাজ্য সিনিয়র ক্রিকেটে উদয়পুরের জয় অব্যাহত
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















