ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো সাব্রুম মহকুমা। সুমিত ত্রিপুরার বিধ্বংসী বোলিং এবং রাজেশ সরকারের অর্ধশতরানে। বাইখোরা স্কুল মাটে অনুষ্ঠিত রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। ম্যাচে সাব্রুম মহকুমা ৬ উইকেটে পরাজিত করে অমরপুর মহকুমাকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অমরপুর মহকুমা ১১৬ রান করে। দলের পক্ষে মনোজ দাশগুপ্ত ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, রীতেশ দাস ২৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং প্রীতম বর্মন ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। সাব্রুমের প৭ সুমিত ত্রিপুরা (৬/৩৫) এবং মতি ত্রিপুরা (৪/২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাজেশ সরকার ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ এবং ওগবিন্দ দেবনাথ ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রানে অপরাজিত থেকে যান। অমরপুরের পক্ষে দেবোত্তম ঘোষ (৩/৪৫) সফল বোলার।

সিনিয়র রাজ্য ক্রিকেটে সাব্রুমের অমরপুর জয়
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















