News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেটে সাব্রুমের অমরপুর জয়
Image

সিনিয়র রাজ্য ক্রিকেটে সাব্রুমের অমরপুর জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো সাব্রুম মহকুমা। সুমিত ত্রিপুরার বিধ্বংসী বোলিং এবং রাজেশ সরকারের অর্ধশতরানে। বাইখোরা স্কুল মাটে অনুষ্ঠিত রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। ম্যাচে সাব্রুম মহকুমা ৬ উইকেটে পরাজিত করে অমরপুর মহকুমাকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অমরপুর মহকুমা ১১৬ রান করে। দলের পক্ষে মনোজ দাশগুপ্ত ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, রীতেশ দাস ২৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং প্রীতম বর্মন ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। সাব্রুমের প৭ সুমিত ত্রিপুরা (‌৬/‌৩৫) এবং মতি ত্রিপুরা (‌৪/‌২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৬.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাজেশ সরকার ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ এবং ওগবিন্দ দেবনাথ ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রানে অপরাজিত থেকে যান। অমরপুরের পক্ষে দেবোত্তম ঘোষ (‌৩/‌৪৫) সফল বোলার।‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top