News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাল প্রার্থী তালিকা ঘোষণা দেবে কংগ্রেসে : বীরজিত
Image

কাল প্রার্থী তালিকা ঘোষণা দেবে কংগ্রেসে : বীরজিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ আগামী ২৫ জানুয়ারি প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস৷ সোমবার  প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা একথা জানান৷ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই প্রার্থী মনোনয়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বৃদ্ধি পাচ্ছে৷ কংগ্রেস সিপিআইএম জোটের মধ্যে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি৷ উভয় দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে৷ সম্মানজনকভাবে আসন বন্টন হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেছেন৷ সোমবার প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান আগামী ২৫ জানুয়ারি কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটির অনুমতি ক্রমেই প্রার্থী তালিকা ঘোষিত হবে৷ তিনি জানান এর আগেই সিপিএমের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে৷ তিপরা মথার সঙ্গে আঁতাত কিংবা আসন সমঝোতা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান তাদের প্রতি কংগ্রেস দলের যথেষ্ট সহানুভূতি রয়েছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের আগেই কংগ্রেস এবং সিপিআইএম তাদের জোট চূড়ান্ত করে প্রার্থীর তালিকা ঘোষণা করবে৷ স্বাভাবিকভাবেই তিপরা মথার সঙ্গে জোট হচ্ছে কিনা তাও এর মধ্যে স্পষ্ট হয়ে যাবে৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top