News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি বাজার এলাকায় পাঁচ কুখ্যাত চোর আটক, উদ্ধার ২৬টি মোবাইল সেট
Image

জিবি বাজার এলাকায় পাঁচ কুখ্যাত চোর আটক, উদ্ধার ২৬টি মোবাইল সেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার সার্কিট হাউসের একটি দোকান থেকে মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় পাচ চোরকে বমাল আটক করতে সক্ষম হয়েছে অভয়নগর আউটপোস্টের পুলিশ৷ রাজধানীর আগরতলা শহরের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও চুরির ঘটনা অব্যাহত রয়েছে৷ সম্প্রতি শহরের সার্কিট হাউস সংলগ্ণ এলাকার একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্র চুরি হয়েছিল৷ দোকানের মালিক আশিস দেবনাথ এ ব্যাপারে অভয়নগর আউট পোস্টে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পর অভয়নগর আউটপোস্টের পুলিশ নড়েচড়ে বসে৷ রবিবার রাতে অভয়নগর আউট পোস্টের পুলিশ জিবি বাজারের পেছনদিকে বসে থাকা সন্দেহভাজন ৫ যুবককে আটক করতে সক্ষম হয়৷ তাদের কাছ থেকে ২৬ মোবাইল ফোন একটি  স্মার্ট রিসটওয়াচ সহ দুটি ধারালো অস্ত্র এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ আটক পাঁচ চোরের নাম হল কৃষ্ণ দাস ,দ্বীপ ভট্টাচার্য, ইব্রাহিম মিয়া ,টিটু সরকার এবং আকাশ রবিদাস৷ সোমবার মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান৷ তিনি জানান আটক পাঁচ চোরের বিরুদ্ধে ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top