News Flash

  • Home
  • দেশ
  • কোলাঘাটে ট্রাকের পেছনে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত চালক, আহত আরও ২ জন
Image

কোলাঘাটে ট্রাকের পেছনে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত চালক, আহত আরও ২ জন

কোলাঘাট, ২২ জানুয়ারি (হি.স.) : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ১৬ নং জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে এসে একটি পিক আপ ভ্যান ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে। ঘটনাস্থলে হাজির হয় কোলাঘাট থানার পুলিশ
স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে পিকআপ ভ্যান। এরপর পিকআপ ভ্যানে ধাক্কা মারে আরও একটি ট্রাক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি কোলাঘাটের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই পিক আপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয় আরও দুজন। দুর্ঘটনার ফলে পিক আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিক আপ ভ্যানটি কোলাঘাটের দিক থেকে মেদিনীপুরের দিকে দ্রুত গতিতে আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। পিক আপ ভ্যানের চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে কোলাঘাট ১৬ নং জাতীয় সড়কের উপর একের পর এক দুর্ঘটনার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top