News Flash

  • Home
  • ত্রিপুরা
  • করবুক বিধানসভা কেন্দ্রে ভোটার ৪০ হাজার ২৩৮ জন
Image

করবুক বিধানসভা কেন্দ্রে ভোটার ৪০ হাজার ২৩৮ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷  করবুক উপজাতি সংরক্ষিত আসনের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার বিস্তারিত তথ্য প্রদান করলেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা মহাকুমা শাসক৷ শান্তিপূর্ণ নির্বাচনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শনিবার দুপুরে করবুক মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলন করলেন ৪৩- করবুক উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা করবুকের মহকুমা শাসক পার্থ দাস৷ তিনি জানান করবুক বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪০২৩৮ জন৷ যার মধ্যে পুরুষ ভোটার ২০২৯৫ জন এবং মহিলা ভোটার ১৯৯৪৩ জন৷ মোট ৪৬ টি ভোট গ্রহন কেন্দ্রের মধ্যে ১৭টি স্পর্শকাতর ও ১১টি অতি স্পর্শকাতর ভোট গ্রহন কেন্দ্র রয়েছে৷ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে করবুক বিধানসভা এলাকায় ইতিমধ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ছয়টি কোম্পানি এসেছে৷ আরো তিনটি কোম্পানী আসবে বলে জানান রিটার্নিং অফিসার পার্থ দাস৷ প্রতিটি কোম্পানিতে ৯০ জন জওয়ান ও একজন করে অফিসার রয়েছে৷ নির্বাচন শান্তিপূর্ণ হবে এই আস্থা প্রদানের লক্ষ্যে প্রতিদিন বিধানসভার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়ে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে৷ নবজয় পাড়া, চেলাগাঙ ও আইলমাড়ায় তিনটি চেকপোস্ট বসিয়ে প্রতিনিয়ত সন্দেহভাজন গাড়ী গুলিতে তল্লাশি চালানো হচ্ছে৷ গনতন্ত্রের পবিত্র উৎসব বিধানসভা নির্বাচন কে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান করবুক বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার পার্থ দাস৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top