News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিধাইয়ে দুসৃকতিদের গুলিতে গুরুতর আহত যুবক
Image

সিধাইয়ে দুসৃকতিদের গুলিতে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷  বাড়ির পাশের জঙ্গল থেকে কলাপাতা কাটতে গিয়ে গুলিবদ্ধ হলো এক যুবক৷ ঘটনা শনিবার সিধাই থানার গজা পাড়া এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে৷ শনিবার সিধাই থানার অন্তর্গত গজাপাড়া এলাকায় শ্রাদ্ধের অনুষ্ঠান চলাকালীন  বাড়ির পাশে জঙ্গল থেকে কলাপাতা কাটতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত  হয় এক উপজাতি যুবক৷ তার নাম হন জহরলাল দেববর্মা৷ ৩৩ বছরের এই যুবক গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে৷  ওই যুবক চিৎকার  করতে করতে কোনোভাবে বাড়িতে এসে পরিবারের লোকজনদের বিষয়টি জানায়৷ সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন জহরলাল দেববর্মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালের রেফার করা হয়৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত যুবকের বোন জানান কে বা কারা জহরলালকে গুলি করে সেই বিষয়ে তারা কিছুই জানেন না৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্তদের খোঁজে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ অনেকেই আশঙ্কা করছেন নির্বাচনের প্রাক্কালে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করার জন্যই এলাকায় অস্ত্রশস্ত্র মজুদ হচ্ছে৷ এরই প্রমান মিলেছে শনিবার  সিধাই থানার গজা পাড়া এলাকায়৷

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top