নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ বাড়ির পাশের জঙ্গল থেকে কলাপাতা কাটতে গিয়ে গুলিবদ্ধ হলো এক যুবক৷ ঘটনা শনিবার সিধাই থানার গজা পাড়া এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে৷ শনিবার সিধাই থানার অন্তর্গত গজাপাড়া এলাকায় শ্রাদ্ধের অনুষ্ঠান চলাকালীন বাড়ির পাশে জঙ্গল থেকে কলাপাতা কাটতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় এক উপজাতি যুবক৷ তার নাম হন জহরলাল দেববর্মা৷ ৩৩ বছরের এই যুবক গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে৷ ওই যুবক চিৎকার করতে করতে কোনোভাবে বাড়িতে এসে পরিবারের লোকজনদের বিষয়টি জানায়৷ সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন জহরলাল দেববর্মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালের রেফার করা হয়৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত যুবকের বোন জানান কে বা কারা জহরলালকে গুলি করে সেই বিষয়ে তারা কিছুই জানেন না৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্তদের খোঁজে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ অনেকেই আশঙ্কা করছেন নির্বাচনের প্রাক্কালে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করার জন্যই এলাকায় অস্ত্রশস্ত্র মজুদ হচ্ছে৷ এরই প্রমান মিলেছে শনিবার সিধাই থানার গজা পাড়া এলাকায়৷

সিধাইয়ে দুসৃকতিদের গুলিতে গুরুতর আহত যুবক
Tags:
Releated Posts
সাত দফা দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন ডিওয়াইএফআই-এর
আগরতলা, ১ জুলাই: বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান…
দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত
আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার…
মোহরছড়া হাটে বাজার শেড নির্মাণ নিয়ে জটিলতা, বর্তমান স্থানেই উন্নয়নের দাবি
তেলিয়ামুড়া, ১ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ঐতিহ্যবাহী মোহরছড়া সাপ্তাহিক হাটে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে আধুনিক বাজার শেড নির্মাণের উদ্যোগকে…
শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ
শান্তিরবাজার, ১ জুলাই: চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার…


















