News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয় অব্যাহত চাম্পামুড়ার
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয় অব্যাহত চাম্পামুড়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো চাম্পমুড়া কোচিং সেন্টার। পাশাপাশি জয়ের হ্যাটট্রিকও করলো। সহজেই পরাজিত করলো এ ডি নগর কোচিং সেন্টারকে। অনিরুদ্ধ পালের দুরন্ত বোলিংয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে শনিবার চাম্পামুড়া জয়লাভ করে ৮ উইকেটে। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এ ডি নগর মাত্র ৬১ রান করতে সক্ষম হয়। অনিরুদ্ধ পালের দুরন্ত বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি এ ডি নগর। দলের পক্ষে বিপ্পদীপ রুদ্রপাল ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং আদিত্য দে ৫৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। চাম্পামুড়ার পক্ষে অনিরুদ্ধ পাল (‌৪/‌১১), স্নেহাশিষ পাল (‌২/‌১২) এবং অভিজিৎ শঙ্কর দাস (‌২/‌২৩) সফল বোলার।জবাবে খেলতে নেমে চাম্পামুড়া ১২.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার স্নেহাশিষ পাল ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রানে এবং অতনু রায় ১৩ বল খেলে ৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া অর্কজিৎ সাহা ৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে।‌‌‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top