ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো চাম্পমুড়া কোচিং সেন্টার। পাশাপাশি জয়ের হ্যাটট্রিকও করলো। সহজেই পরাজিত করলো এ ডি নগর কোচিং সেন্টারকে। অনিরুদ্ধ পালের দুরন্ত বোলিংয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। ড: বি আর আম্বেদকর মাঠে শনিবার চাম্পামুড়া জয়লাভ করে ৮ উইকেটে। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এ ডি নগর মাত্র ৬১ রান করতে সক্ষম হয়। অনিরুদ্ধ পালের দুরন্ত বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি এ ডি নগর। দলের পক্ষে বিপ্পদীপ রুদ্রপাল ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং আদিত্য দে ৫৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। চাম্পামুড়ার পক্ষে অনিরুদ্ধ পাল (৪/১১), স্নেহাশিষ পাল (২/১২) এবং অভিজিৎ শঙ্কর দাস (২/২৩) সফল বোলার।জবাবে খেলতে নেমে চাম্পামুড়া ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার স্নেহাশিষ পাল ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রানে এবং অতনু রায় ১৩ বল খেলে ৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া অর্কজিৎ সাহা ৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে।

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয় অব্যাহত চাম্পামুড়ার
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















