News Flash

  • Home
  • খেলা
  • স্কুল গেমস ফেডারেশনে রাজ্যের প্রতিনিধিকে দপ্তরের উষ্ণ সংবর্ধনা
Image

স্কুল গেমস ফেডারেশনে রাজ্যের প্রতিনিধিকে দপ্তরের উষ্ণ সংবর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। উষ্ণ সংবর্ধনা ত্রিপুরার প্রতিনিধি পাইমঙ মগকে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার কমিটি পুনর্গঠিত হলো। মঙ্গলবার দিল্লিতে এসজিএফআই-এর বার্ষিক সাধারণ সভা শেষে আগামী তিন বছরের জন্য ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮৮ জন সদস্য সম্বলিত মূল কমিটি হলেও তাদের থেকে ১২ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কার্যকরী কমিটিতে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমঙ মগ কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। মূলতঃ এ ধরনের সাফল্যের পরিপ্রেক্ষিতে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের প্রতিনিধি আগরতলায় পৌঁছুলে ওনাকে পুষ্প স্তবকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top