News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় কংগ্রেসের সংকল্প সভা অনুষ্ঠিত
Image

সোনামুড়ায় কংগ্রেসের সংকল্প সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে সোনামুড়ায় সংকল্প সভা অনুষ্ঠিত হয় বুধবার৷  সংকল্প সভা থেকে মনোনীত প্রার্থীদের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়৷ আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে প্রতিটি রাজনৈতিক দল৷ কংগ্রেসের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকাল ৩ টায়  সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সংকল্প সভা৷প্রথমে সোনামুড়া জেলা কংগ্রেস ভবন থেকে এক মিছিল বের হয়৷মিছিলটি সমগ্র শহর পরিক্রমা করে সোনামুড়া রবীন্দ্র চৌমোনিতে সভায় মিলিত হয়৷এই সংকল্প সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিল্লাল মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা৷ মিছিলে একটাই আওয়াজ উঠে আগামী ২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার৷ পাশাপাশি সংকল্প সভা থেকে কংগ্রেস নেতৃত্বরা সংকল্পবদ্ধ হন যেন আগামী ২৩ বিধানসভা নির্বাচনে সকল প্রকার রাজনৈতিক প্রতিহিংসাকে উপেক্ষা করে একত্রিত হয়ে ভোট যুদ্ধে জয়ী করার আহবান রাখেন৷

Releated Posts

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপ নির্বাচনে জনগণের জয় নিশ্চিত। মানুষ এখন মুক্তি চাইছে, আর দুঃশাসনের অবসান হবেই। আজ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top