শান্তিরবাজার(ত্রিপুরা), ১৮ জানুয়ারি(হি. স.) : বিধানসভা নির্বাচনে শান্তি-শৃংখলা বজায় রাখার প্রশ্নে দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজারে গার্দ্দাং এলাকায় ফ্ল্যাগ মার্চে আজ মুখ্য নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন। জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে সাথে নিয়ে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।এ-বিষয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সাজু ওয়াজেদ জানান, শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করা প্রশাসনের প্রধান লক্ষ্য। প্রশাসন সেই প্রয়াস চালিয়েছে। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুণ, ত্রিপুরবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। এদিন ফ্ল্যাগ মার্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শান্তিরবাজার মহকুমা শাসক, শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক প্রমুখ।

বিধানসভা নির্বাচন : শান্তিরবাজারে ফ্ল্যাগ মার্চ, উপস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিক
Tags:
Releated Posts
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…


















