News Flash

  • Home
  • খেলা
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অনবদ্য সেঞ্চুরি গিলের, ভাঙলেন কোহলি-ধাওয়ানের রেকর্ড
Image

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অনবদ্য সেঞ্চুরি গিলের, ভাঙলেন কোহলি-ধাওয়ানের রেকর্ড

হায়দরাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফের অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন তরুণ ওপেনার শুভমন গিল । সেই সঙ্গে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে পিছনে ফেলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। মাত্র ১৯টি ইনিংস খেলে একদিনের ক্রিকেটে নিজের এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন তিনি।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত। শুরুটা ভাল করেছিলেন রোহিত এবং গিল দু’জনেই। রোহিত ভাল শুরুটা কাজে লাগাতে না পারলেও গিল ফের নিজের জাত চেনালেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফের অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন তরুণ ওপেনার শুভমন গিল । আন্তর্জাতিক একদিনের ম্যাচে এটি তরুণ ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। এর মধ্যে শেষ দু’ম্যাচেই সেঞ্চুরি করেছেন তিনি। আর শুধু সেঞ্চুরি নয়, এদিন আরও একটি অভাবনীয় কীর্তি গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। নিজের ওয়ানডে কেরিয়ারে এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন তিনি। তাও মাত্র ১৯ ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন গিল। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোনোর রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের দখলে। তাঁরা এই কীর্তি গড়েছিলেন ২৪ ইনিংসে। শুধু ভারতের নিরিখে নয়, গোটা বিশ্বে দ্রুততম হাজার রান তোলার নিরিখেও গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এলেন শুভমন। একমাত্র পাকিস্তানের ফকর জামান তাঁর চেয়ে কম ইনিংসে (১৮) একদিনের ক্রিকেটে হাজার রানের গণ্ডি পেরিয়েছেন।

শুধু পরিসংখ্যান নয়। সার্বিকভাবে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, যতটা দায়িত্ব নিয়ে গিল এদিন ব্যাট করলেন, সেটাও বেশ প্রশংসনীয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের চোখের সামনে আউট হতে দেখেও গিল ধৈর্য হারাননি। বস্তুত তাঁর ব্যাটে ভর করেই কিউয়িদের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল ভারত।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top