News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘পদ্মশ্রী’-র সুপারিশ প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তীকে বিঁধলেন কুণাল ঘোষ
Image

‘পদ্মশ্রী’-র সুপারিশ প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তীকে বিঁধলেন কুণাল ঘোষ

কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : বিজেপি নেতা তথা প্রাক্তন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ফের ঠুকলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

‘প্রজাপতি’-র নায়ক দেবের কথায়, হইহই করে টিকিট কেটে প্রজাপতি দেখছে মানুষ ! এই পরিস্থিতিতে সোমবার কুণাল-কটাক্ষের জবাব দেন মিঠুন। বলেন, ‘’গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন। ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন’’। কুণাল ঘোষকে ‘গঙ্গারাম’ বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। পাল্টা ‘পদ্মশ্রী’-র সুপারিশের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা তথা অভিনেতাকে জবাব দিলেন কুণাল ঘোষ।

‘প্রজাপতি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেব-মিঠুন। দুই দিকপাল অভিনেতা দুই রাজনৈতিক দলের ওজনদার নেতা। অথচ পর্দায় রসায়নে মানিকজোড়। এই পরিস্থিতিতেই তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে’।

মঙ্গলবার কুণাল বললেন, ‘আমাকে উনি গঙ্গারাম বলছেন বলুন। যা ইচ্ছে তাই বলুন। কিন্তু উনি যেন ভুলে না যান, প্রণব মুখোপাধ্যায়ের কাছে পদ্মশ্রীর সুপারিশ করতে এই গঙ্গারামকেই লেগেছিল’। তিনি সেখানেই থামেননি বলেন,’ ২০১১ সালে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যেতে হয়েছিল গঙ্গারামকেই ‘। রাইটার্স বিল্ডিংসয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ২ ঘণ্টার মিটিং করেছিলেন তিনি, সেখানে তাঁকে তিনিই নিয়ে গিয়েছিলেন বলে দাবি তৃণমূল মুখপাত্রের।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top