News Flash

Image

পণ্য লোডিঙে এনএফ রেলওয়ের স্থির অগ্রগতি বজায়

গুয়াহাটি, ১৭ জানুয়ারি (হি.স.) : পণ্য লোডিঙের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২০২২-এর ডিসেম্বর মাসে ১.০১৭ মিলিয়ন টন (এমটি) লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ২০.৫ শতাংশ বেশি। এই অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৮.৮৪৭ এমটি লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ২০.৯ শতাংশ বেশি।

এক প্রেসবার্তায় এই তথ্য জানিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, গত বছরের ডিসেম্বরে কয়লা লোডিঙের বৃদ্ধি ঘটেছে ১০৭৬.৯ শতাংশ এবং অন্যান্য আরও কিছু পণ্য সামগ্রীর লোডিং বিগত বর্ষের একই সময়ের তুলনায় একটি ভালো ব্যবধানে বৃদ্ধি ঘটেছে। ওই মাসে খাদ্যশস্য ৩১.৬ শতাংশ, সার ২১.১ শতাংশ, পিওএল লোডিঙে ১৮.৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

তিনি জানান, বর্তমান আর্থিক বর্ষে ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর (২০২২) পর্যন্ত বিগত বর্ষের একই সময়ের তুলনায় কয়লা লোডিং ১০১৩.৮ শতাংশ, ডোলোমাইট লোডিং ৯.৬ শতাংশ বেশি হয়েছে। সার লোডিং ১৭.৯ শতাংশ, পিওএল লোডিং ১২.৬ শতাংশ, কনটেইনার লোডিং ১৫.৬ শতাংশ এবং অন্যান্য সামগ্রীর লোডিং ২৪.৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

প্রেসবার্তায় সব্যসাচী দে আরও জানান, পণ্য লোডিঙের ক্ষমতা বৃদ্ধি করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সম্ভাব্য সমস্ত উপায় অনুসন্ধান করছে। এটি ব্যাক-অ্যান্ড সাপ্লাই চেইন বহাল রাখতে ও দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সামগ্রী দ্রুত প্রেরণ করতে নিজের আন্তরিক প্রতিশ্রুতিকেই প্রতিপন্ন করেছে।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top