News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন পিপলস পার্টির
Image

মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন পিপলস পার্টির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ ত্রিপুরা পিপলস পার্টি মাদ্রাসা শিক্ষকদের সম কাজে সমবেতন প্রদানের দাবিতে এলেমেন্টারি শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ রাজ্যে ২৯ টি মাদ্রাসায় শিক্ষকরা  শিক্ষাদানের কাজে নিযুক্ত রয়েছেন৷ এসব শিক্ষকরা রাজ্যের অন্যান্য সুকলের শিক্ষকদের মতোই ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করেন৷ অথচ রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষকদের সমবেত দিচ্ছে না৷ সরকারি শিক্ষকদের অর্ধেক বেতন ও পান না মাদ্রাসা শিক্ষকরা৷ মাদ্রাসা শিক্ষকরা বর্তমানে যে বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবার প্রতিপালন করা খুবই কষ্টকর হয়ে উঠেছে৷ মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধি করার জন্য ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে বহুবার রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি৷ সেজন্য বাধ্য হয়েই ত্রিপুরা পিপলস পার্টির ৫ সদস্য এক প্রতিনিধি দল সোমবার এলিমেন্টারি শিক্ষা অধিকর্তার কাছে ডেপোটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ সংগঠনের রাজ্য সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সরকার বর্তমানে যে পেনশন নীতি অবলম্বন করেছে তাতে সরকারি কর্মচারীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন৷ পূর্ববর্তী পেনশন ব্যবস্থা পুনরায় চালু করার জন্য তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷ মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলেও ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top