News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির বিরুদ্ধে মহাজোট নিয়ে ধোয়াশাই জিইয়ে রাখলেন প্রদ্যোত
Image

বিজেপির বিরুদ্ধে মহাজোট নিয়ে ধোয়াশাই জিইয়ে রাখলেন প্রদ্যোত

আগরতলা, ১৬ জানুয়ারী(হি. স.) : বিজেপির বিরুদ্ধে মহাজোট নিয়ে ধোয়াশাই জিইয়ে রাখলেন তিপরা মথা সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। গ্রেটার তিপরাল্যান্ডের লিখিত প্রতিশ্রুতি চাই তাঁর। আবার জনজাতিদের ঐক্যবদ্ধ হোক, সেই ইচ্ছাও রয়েছে তাঁর। ফলে, বিজেপির বিরুদ্ধে আদৌ তিনি সিপিএম ও কংগ্রেসের সাথে আসন রফায় সামিল হবেন, সেই প্রশ্নের উত্তর এখনো মিলেনি। কারণ, বিজেপির বিরুদ্ধেও তিনি সুর চড়িয়েছেন। শারীরিক অসুস্থতা কাটিয়ে ত্রিপুরায় ফিরে আজ খুমুলুঙ-এ তিনি দলের মহিলা সংগঠনের জনসভায় অংশ নিয়েছেন। সেই সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেওয়ার বদলে সমস্ত রাজনৈতিক দলগুলিকে বিভ্রান্তিতে ফেলেছেন।

এদিন তিনি বলেন, গ্রেটার তিপরাল্যান্ড নিয়ে কোন আপোষ নয়। ওই দাবির সাংবিধানিক সমাধানের প্রশ্নে লিখিত প্রতিশ্রুতি দিলে তবেই সমর্থনের বিষয়ে ভাববে তিপরা মথা। তাঁর দাবি, অনেক চাপে রয়েছি। তবুও, নির্বাচনের আগে জোটে গিয়ে জনজাতিদের বিক্রি হতে দেব না। তাঁর দাবি, জনজাতিদের ললিপপ দেখিয়ে ঐক্য ভাঙ্গার চেষ্টা হচ্ছে। কিন্তু, ওই অপচেষ্টা সফল হতে দেব না।

তিনি বলেন, অর্থ ও পদের লোভনীয় অফার নিয়ে তাঁর কাছে হাজির হচ্ছেন অনেকেই। কিন্তু, মৃত্যুর আগে মানুষের আশীর্বাদ চাই। অর্থ কিংবা পদের বিনিময়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারব না। তিনি বলেন, ভগবান আপনাদের সাথে আছেন। তাই, আমি আপনাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।

বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আগামী নির্বাচনের জন্য লড়াই করছেন। আমি আগামী প্রজন্মের জন্য লড়াই জারি রেখেছি। তাঁর কথায়, ত্রিপুরায় মহিলারা ধর্ষিতা হচ্ছেন। যুবকরা কাজ হারাচ্ছেন, অনেকে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছেন।

তিনি বলেন, তিপরা মথার শক্তি অনেক বৃদ্ধি হয়েছে। কংগ্রেস কর্মীরা মার খাচ্ছেন। কিন্তু, জনজাতিদের মধ্যে ঐক্যের কারণে তিপরা মথার কর্মীদের উপর কেউ হামলা করার সাহস দেখাচ্ছেন না। তাঁর আবেদন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তাঁর দাবি, সমস্ত জাতী এবং সম্প্রদায় ঐক্যবদ্ধ না হলে সব কিছু বরবাদ হয়ে যাবে। গণতন্ত্র ভীষণ বিপন্ন। তাই, গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমাদের ঝাপাতে হবে।আজ তিনি জনসভায় বিভিন্ন বিষয় নিয়ে জনজাতিদের বার্তা দিয়েছেন। কিন্তু, নির্বাচনী রণনীতি খোলসা করেননি। ফলে, প্রদ্যোত আজ ঝেড়ে কাশলেন না কেন, রাজনৈতিক মহলে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top