News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেসের প্রচার গাড়িতে ভাংচুর, আইনমন্ত্রীর বাড়ি ঘেরাও যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মীদের
Image

কংগ্রেসের প্রচার গাড়িতে ভাংচুর, আইনমন্ত্রীর বাড়ি ঘেরাও যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মীদের

আগরতলা, ১৬ জানুয়ারি (হি. স.) : কংগ্রেসের প্রচার গাড়িতে ভাঙচুরের প্রতিবাদে সোমবার আইনমন্ত্রীর তথা মোহনপুরের বিধায়ক রতন লাল নাথের বাসভবন ঘেরাও করেছেন প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই-র কর্মীরা। তাঁদের সরাতে গিয়ে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি হয়েছে। পরবর্তী সময়ে পুলিশ তাঁদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার মোহনপুর দিয়ে কংগ্রেসের প্রচার গাড়ি আগরতলার উদ্দেশ্য আসছিল। মোহনপুর অগ্নিনির্বাপক দফতরের সামনে আসতেই সেই গাড়িতে আক্রমণ করেন শাসক দলের দুর্বৃত্তরা, এমনটাই অভিযোগ আনেন কংগ্রেস কর্মীরা। গাড়িতে থাকা এলইডি স্ক্রিন ভাঙচুর করে প্রচার সজ্জায় ব্যবহৃত জেনারেটার ছিনিয়ে নিয়ে যায় তাঁরা। অবশ্য, পুলিশ গতকালই ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। ছিনতাই হওয়া সমস্ত জিনিষ পুলিশ উদ্ধার করেছে।

ওই ঘটনার জন্য মোহনপুরের বিধায়ক তথা আইনমন্ত্রী রতন লাল নাথের উপর অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস কর্মীরা। এরই প্রতিবাদে সোমবার আইনমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন যুব কংগ্রেস ও এন এস ইউ আই কর্মীরা।

এদিন ঘেরাও চলাকালীন আসন্ন বিধানসভা নির্বাচনে মোহনপুরের সন্ত্রাস করে কংগ্রেসকে আটকানো যাবে না বলে হুশিয়ারী দিয়েছেন কংগ্রেস ও এনএসইউআই-র কর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন যুব কংগ্রেসের রাষ্ট্রীয় মহাসচিব এহসান আহমেদ খান, যুব কংগ্রেস প্রদেশ সভাপতি রাখু দাস, এনএসইউআই প্রদেশ সভাপতি সম্রাট রায় সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে গেছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top