News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের ফতেহপুরে বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, প্রাণে বাঁচলেন এক তরুণী
Image

উত্তর প্রদেশের ফতেহপুরে বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, প্রাণে বাঁচলেন এক তরুণী

ফতেহপুর, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় মোটরবাইক ও এসইউভি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন স্বামী ও স্ত্রী-সহ ৩ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন এক তরুণী। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ফতেহপুর জেলার লালউলি এলাকায় বান্দা-টান্ডা সড়কের ওপর। মৃতরা হলেন-নাজিম (২৩), তাঁর স্ত্রী সাহানা (২২) ও নাজিমের শ্যালক আতিক (১১)। দুর্ঘটনায় আহত হয়েছেন সাহিনা (১৫) নামে এক তরুণী।

স্টেশন হাউস অফিসার রবীন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, স্ত্রী, শ্যালক ও সাহিনাকে মোটর বাইকে নিয়ে দাতাউলি গ্রামে যাচ্ছিলেন নাজিম। সেই সময় একটি গাড়ির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন সকলে। খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে নাজিম, সাহানা ও আতিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Releated Posts

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top