News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) বান্দোয়ানে গুলিবিদ্ধ সিপিএম নেতা ভর্তি বাঁকুড়া সম্মীলনী মেডিক্যালে
Image

(আপডেট) বান্দোয়ানে গুলিবিদ্ধ সিপিএম নেতা ভর্তি বাঁকুড়া সম্মীলনী মেডিক্যালে

বাঁকুড়া, ১৪ জানুয়ারি (হি. স.) : পুরুলিয়ার বান্দোয়ানে গুলিবিদ্ধ সিপিএমের যুবনেতাকে শনিবার বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। আপাতত তাঁর অবস্থা স্হিতিশীল।এদিকে বাম যুব নেতার গুলিকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ডিওয়াইএফআই।

এদিন গুলিবিদ্ধ যুব নেতা কৃষ্ণপদ টুডুকে দেখতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন দলের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। গতকালের ওই ঘটনায় ৩ জনকে পুলিশ গ্ৰেফতার করেছে।এই গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে নিশানা করেন বাম নেত্রী। তাঁর দাবি, গ্রামবাসীরা অভিযুক্তদের ধরে ফেলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এই যুবনেতাকে গুলি করার পিছনে মাওবাদী নাকি শাসক-যোগ তা পুলিশ খতিয়ে দেখুক বলে মন্তব্য করেন মীনাক্ষী। অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ যুব নেতা কৃষ্ণপদ টুডুর অবস্থা আপাতত স্থিতিশীল। আজই তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top