News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০২৪ র মধ্যে দেশে সিএএ লাগু হবে : শান্তনু ঠাকুর
Image

২০২৪ র মধ্যে দেশে সিএএ লাগু হবে : শান্তনু ঠাকুর

পানাগড়, ১৪ জানুয়ারি (হি. স.) : ‘২০২৪ সালের মধ্যে সিএএ লাগু হবে।’ শনিবার পানাগড় সেনাছাউনীতে প্রাক্তন সেনাকর্মী দিবসে এসে এমনই দাবী করলেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

উল্লেখ্য, গত ২০১৯ সালে ১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) পাশ হয়। ভারতবর্ষের পরম্পরা অনুসারে সিএএ তৈরী হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্মীয় কারনে যারা অত্যাচারিত হয়ে বাস্তুহারা হয়েছে। কোথাও জায়গা পায়নি, তারা স্থান পাবে। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে শরনার্থীরা প্রকৃত ভারতবাসী হতে পারেনি। সিএএ হওয়ার পর দ্বীজাতিত্বত্তে দেশভাগের যন্ত্রনা থেকে মুক্তির স্বাদ পাবে বলে দাবী গেরুয়া শিবিরের। আর ওই সিএএ লাগু নিয়ে গোটা দেশের রাজনৈতিক ময়দান সরগরম। বিরোধীতায় পুরোদমে ময়দানে নেমেছে খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পাল্টা আসরে নেমে জোরকদমে প্রচার জারি রেখেছে বিজেপি। রাজ্যজুড়ে সিএএ সারমর্ম বোঝাতে জনসম্পর্ক অভিযান করছে বিজেপি কর্মীরা। আইনের বিস্তারিত সহ তৈরী করা হয়েছে লিফলেট ও পুস্তিকা। সেসব নিয়ে ডোর-টু-ডোর প্রচার করছে। যদিও সিএএ নিয়ে আগাগোড়া রাজ্যের মতুয়াদের ভুমিকা নিয়ে প্রশ্ন ছিল।

যদিও অতীতে সাংসদ তথা বর্তমান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ২০২০ সালে জানুয়ারী মাসে দুর্গাপুরে এক কর্মসূচীতে এসে দাবী করেছিলেন, সিএএ মতুয়াদের দ্বীতিয় স্বাধীনতা। সিএএ আইন পাশের দিন পুজো করবে মতুয়ারা। যদিও তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। শনিবার পানাগড় সেনাছাউনীতে প্রাক্তন সেনাকর্মী দিবসে যোগ দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন সেনাছাউনীর অমর শহিদ জওয়ানদের বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন,” এধরনের অনুষ্ঠান সেনাদের মনবোল মজবুত করবে। দেশের যুবকদের সেনায় যোগদানে অনুপ্রানিত করবে।” এদিন সাংবাদিকদের সিএএ প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন,” ২০২৪ র মধ্যে দেশে সিএএ লাগু হবে।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top