News Flash

  • Home
  • দিনের খবর
  • মতবিরোধ সত্ত্বেও শরদ যাদব ছিলেন বড় ভাই : লালু প্রসাদ যাদব
Image

মতবিরোধ সত্ত্বেও শরদ যাদব ছিলেন বড় ভাই : লালু প্রসাদ যাদব

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। শরদ যাদব-কে নিজের বড় ভাই আখ্যা দিয়েছেন লালু। তিনি জানিয়েছেন, বিভেদ সত্ত্বেও শরদ যাদব ছিলেন আমার বড় ভাই। শুক্রবার সিঙ্গাপুরের হাসপাতাল থেকে ভিডিও বার্তায় লালু জানিয়েছেন, মুলায়ম সিং যাদব ছাড়াও তাঁর কাছ থেকে সমাজতন্ত্রের রাজনীতি শিখেছি আমি ও নীতীশ কুমার।

লালু আরও জানান, শরদ যাদব ও আমি একে-অপরের বিরুদ্ধে লড়াই করেছি। অনেক মতবিরোধ কখনই তিক্ততায় পরিণত হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব।

Releated Posts

ভারতে ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্পে অনুমোদন, সম্ভাব্য বিনিয়োগ ১.৬৪ লক্ষ কোটি টাকা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন-এর আওতায় মোট ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প অনুমোদন পেয়েছে। এই প্রকল্পগুলিতে সম্ভাব্য…

ByByNews Desk Jun 28, 2026

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top